Web Analytics

মার্কিন নৌ অবরোধ, নিষেধাজ্ঞা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্থলবাণিজ্যে বাধার মুখে তেল রপ্তানির আয় ছাড়া অর্থনীতি সচল রাখার প্রস্তুতি নিচ্ছে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ‘শূন্য তেল আয়’ ধরে বিকল্প পরিকল্পনা বিবেচনা করছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরের মাঝামাঝি তেল বিক্রির অর্থ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, এপ্রিল ও জুলাই থেকে শুরু হওয়া দুই দফা নৌ অবরোধে ইরানের ছায়া নৌবহরের ১০টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করা হয়েছে, ১৪৭টি জাহাজের গতিপথ বদলানো হয়েছে এবং পাঁচটি জাহাজ অকার্যকর হয়েছে। জানুয়ারিতে দৈনিক ৩৪ লাখ ৫০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন হলেও অক্টোবরের শেষে তা ২০ লাখ ব্যারেলের নিচে নেমেছে। সমুদ্রে ভাসমান তেলের মজুত জুলাইয়ের ৮ কোটি ৮৮ লাখ ব্যারেল থেকে অক্টোবরে শূন্যে নেমেছে।

তেহরান কর আদায় বাড়ানো, অপ্রয়োজনীয় ও উন্নয়ন ব্যয় কমানো, জ্বালানি ভর্তুকি হ্রাস এবং প্রতিবেশীদের সঙ্গে অ-তেল বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করছে। অর্থনীতিবিদরা বলছেন, এসব পদক্ষেপের চাপ সাধারণ মানুষের ওপর পড়তে পারে। তাঁদের মতে, অ-তেল বাণিজ্য দ্রুত তেল রপ্তানির বড় ঘাটতি পূরণ করতে পারবে না এবং বৈদেশিক মুদ্রার প্রবাহ স্বাভাবিক না হলে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা কঠিন হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।