Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ সারা দেশে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়েছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়, যা দীর্ঘদিনের পরিশ্রম ও প্রস্তুতির মূল্যায়নের সুযোগ। তিনি আশা প্রকাশ করেন, পরীক্ষার্থীরা আত্মবিশ্বাস, সততা ও ধৈর্যের সঙ্গে পরীক্ষায় অংশ নেবে এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করবে। তিনি অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, যেন পরীক্ষার্থীদের জন্য শান্ত ও উৎসাহব্যঞ্জক পরিবেশ নিশ্চিত করা হয়।

নূরুন্নিসা সিদ্দীকা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। তিনি সব পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।