Web Analytics

ভারতে তিন বছর কারাভোগ শেষে পাচারের শিকার ছয় বাংলাদেশি যুবক বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় দেওয়া হয়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন জাহাঙ্গীর আলম, আব্দুল করিম, মোহাম্মদ আলী, সাব্বির ইসলাম, হাফিজুর ও আব্দুল সবুর। তাদের বাড়ি গাজীপুর, বগুড়া, সুনামগঞ্জ ও কক্সবাজারে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে প্রায় চার বছর আগে তারা সাতক্ষীরা ও সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।

পরে তারা জম্মু-কাশ্মীরে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন এবং ভারতীয় পুলিশের হাতে আটক হন। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত প্রত্যেককে তিন বছর করে কারাদণ্ড দেন। সাজা শেষে একটি ভারতীয় মানবাধিকার সংস্থা তাদের আশ্রয় দেয়। জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জনকে গ্রহণ করে শেল্টার হোমে রেখেছে। সংস্থাটির যশোরের ডেপুটি ম্যানেজার মুহিত হোসেন জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।