Web Analytics

সারাদেশে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক সফরের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নওগাঁ যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি সকাল ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

মঙ্গলবার সকালে মাঠ পরিদর্শন শেষে জেলা জামায়াতের সেক্রেটারি ও নওগাঁ-৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম জানান, আমিরে জামাতের সঙ্গে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারাও নওগাঁয় আসবেন। তিনি বলেন, জনসভা সফল করতে প্রস্তুতি চলছে এবং জেলার ১১টি উপজেলা থেকেই মানুষ অংশ নেবে।

আ স ম সায়েম আরও জানান, সারাদেশে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছে এবং দাঁড়িপাল্লার পক্ষে গণজাগরণ দেখা যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, প্রায় পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম ঘটবে এবং এই সমাবেশে ডা. শফিকুর রহমান আগামীর বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।