বিএনপি সরকারের নতুন এক মন্ত্রীর পরিবহন খাতে চাঁদাবাজির বৈধতা দেওয়ার বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, এ ধরনের পদক্ষেপ পতিত স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণের শামিল। তিনি অভিযোগ করেন, পরিবহন মাফিয়াদের আনুকল্য পেতেই মন্ত্রী এমন অবস্থান নিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, পতিত স্বৈরাচারের সময় পরিবহনে চাঁদাবাজি শিল্পে পরিণত হয়েছিল। কিছু পরিবহন মালিক ও শ্রমিক নেতা বিপুল সম্পদের মালিক হন এবং কিছু অসাধু পুলিশ কর্মকর্তা এতে জড়িয়ে পড়েন, ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পায়নি। সংগঠনটি জানায়, মন্ত্রীর বক্তব্যে দেশবাসী হতাশ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, পরিবহনে চাঁদাবাজির কারণে নিম্নআয়ের মানুষের বাসভাড়া বেড়ে যাচ্ছে এবং পণ্যমূল্য বৃদ্ধি পেয়ে সরকারকে বিব্রত করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।