Web Analytics

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪ ধারায় গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। রোববার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ। এর আগে ২৩ সেপ্টেম্বর একই আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।

ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের পরিদর্শক মেজবাহ উদ্দিন সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম এলাকা থেকে তাকে আটক করা হয় এবং তিনি ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। তার ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও পরিচয়পত্র যাচাইয়ে জন্মতারিখে অসামঞ্জস্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও বলা হয়, রবিউল ইসলাম আগে বহুবার বাংলাদেশে এলেও যাতায়াতের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি এবং জিজ্ঞাসাবাদে অসংলগ্ন তথ্য দিয়েছেন। পুলিশ তার সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সাম্প্রতিক নাশকতামূলক কার্যক্রমের সম্পৃক্ততার সন্দেহ করছে। তাকে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাড়ির নিচতলা থেকে আটক করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।