Web Analytics

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে পর্যালোচনা শুরু করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। নিউইয়র্কে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী বৈঠকে বিষয়টি আলোচনায় আসে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত পেতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এনহ্যান্সড মনিটরিং মেকানিজম উপকমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, সরকারের পাঠানো চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করা হয়েছে, তবে আবেদন গ্রহণ মানেই অনুমোদন নয়; আগে যুক্তিগুলো যাচাই করা হবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ গত ১৮ ফেব্রুয়ারি আবেদনপত্র পাঠায়, যেখানে বৈশ্বিক ও অভ্যন্তরীণ অভিঘাতের কারণে প্রস্তুতিমূলক সময় ব্যাহত হওয়ার কথা উল্লেখ করা হয়। চিঠিতে কোভিড-১৯ মহামারীর প্রভাব, রাশিয়া-ইউক্রেন সংঘাত, মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বৈশ্বিক আর্থিক কড়াকড়ি ও বাণিজ্যের মন্থর পুনরুদ্ধারের বিষয় তুলে ধরা হয়। দেশীয়ভাবে আর্থিক খাতে অনিয়ম, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তন এবং বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেওয়ার চাপের কথাও বলা হয়।

সিডিপি সূত্রে জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন তৈরি হতে পারে এবং সব প্রক্রিয়া শেষে আগামী সেপ্টেম্বরের মধ্যে সাধারণ পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।