Web Analytics

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর হামলা চালায়, তার জবাব হবে কঠোর এবং তা পুরো মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। পশ্চিমা গণমাধ্যমে তার আত্মগোপনের গুঞ্জনের মাঝেই ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি সোমবার বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ইঙ্গিত করে বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব বারবার যুদ্ধজাহাজ পাঠানোর হুমকি দিচ্ছে, কিন্তু ইরানের জনগণ এসব সামরিক প্রদর্শনে ভয় পায় না।

তিনি আরও বলেন, ইরান কখনো সংঘাতের সূচনাকারী নয়, তবে হামলা হলে জবাব হবে কঠোর এবং যুদ্ধ সীমিত থাকবে না। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের রণতরি মোতায়েনের প্রেক্ষাপটে তার এই বক্তব্যে উত্তেজনা আরও বেড়েছে।

তবে এই উত্তেজনার মধ্যেও কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!