Web Analytics

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকায় ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে জানান, সাবেক যুবদল নেতা মুকুল, তার ভাই পলাশসহ কয়েকজন সন্ত্রাসী প্রকাশ্যে ধারালো অস্ত্র ও লোহার শাবল দিয়ে সাইফুল্লাহ বারীকে নৃশংসভাবে হত্যা করেছে।

গোলাম পরওয়ার বলেন, একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যা সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান, মুকুল ও পলাশসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি তদন্তে কোনো রাজনৈতিক প্রভাব যেন না পড়ে, সেটি নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, হামলায় আহত সাইফুল্লাহর বন্ধু সালাউদ্দিন আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে গোলাম পরওয়ার তার আত্মার মাগফিরাত কামনা করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।