Web Analytics

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চকরনচাপ গ্রামে নিজের পালিত গরুর শিংয়ের আঘাতে কালাম মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ১০ মে বিকেলে, যখন তিনি প্রতিদিনের মতো গরু চরাতে বাড়ির পাশের আকাশমনি গাছের বাগানে যান। বিকেলে ঘরে না ফেরায় স্ত্রী ছালাতুন বেগম সেখানে গিয়ে স্বামীকে গরুর পাশে মৃত অবস্থায় দেখতে পান।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গরুর শিংয়ের আঘাতে তার চোখ-মুখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা লাশ বাড়িতে নিয়ে আসেন। স্থানীয় ইউপি সদস্য বিধান দত্ত জানান, গরুর শিংয়ের আঘাতেই কৃষকের মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মুল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।