Web Analytics

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দেশের সব কমিউনিটি ক্লিনিকের নাম পরিবর্তন করে ‘ফ্যামিলি ওয়েলবিয়িং সেন্টার’ করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে। শনিবার ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের পর তিনি এসব কথা বলেন।

পরিদর্শনে চিকিৎসকের অনুপস্থিতি, অতিরিক্ত রোগীর চাপ, অপরিচ্ছন্নতা, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সেবাব্যবস্থার দুর্বলতা উঠে আসে। এক হাজার রোগীর ধারণক্ষমতার বিপরীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন তিন থেকে চার হাজার রোগী সেবা নেন বলে মন্ত্রী জানান। চিকিৎসকদের উপস্থিতি যাচাই করে গাফিলতির প্রমাণ পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। হাসপাতালের ময়লা-আবর্জনা ও বেহাল শৌচাগার পরিষ্কার এবং সংস্কারের নির্দেশও দেন।

দরপত্রের মাধ্যমে জেলা ও উপজেলা হাসপাতালে জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। মন্ত্রী পাঁচ হাজার নার্স ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ, ক্যানসার চিকিৎসার যন্ত্রপাতি সংগ্রহ এবং পাঁচটি রোবোটিক সার্জারি ব্যবস্থা আনার পরিকল্পনার কথা জানান। এক সপ্তাহের মধ্যে শিশুদের বন্ধ আইসিইউ সেবা চালু এবং চিকিৎসক নিয়োগের পর তারাকান্দায় ইনডোর সেবা শুরুর কথাও বলেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।