Web Analytics

রিজেন্ট গ্রুপের মালিক মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার পুলিশ তাকে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তার করে।

এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় সাহেদ করিমকে তিন বছরের কারাদণ্ড দেন।

২০২০ সালের জুলাই মাসে র‍্যাব রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট ও আর্থিক অনিয়মের প্রমাণ পায়। অভিযানের পর সাহেদ পালিয়ে যান এবং পরে ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।