মূল্যস্ফীতি কাঙ্ক্ষিত মাত্রায় না আসায় আগামী অর্থবছরের প্রথমার্ধে (জুলাই–ডিসেম্বর ২০২৬) নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে ডেপুটি গভর্নর হাবিবুর রহমান মুদ্রানীতি ঘোষণা করেন। অনুষ্ঠানে গভর্নর মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর নুরুন নাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক রেপো হার ১০ শতাংশে অপরিবর্তিত রেখেছে, যা ব্যাংকগুলো স্বল্পমেয়াদি ঋণ গ্রহণে ব্যবহার করে। আন্তঃব্যাংক ঋণের ক্ষেত্রে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ দশমিক ৫০ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫০ শতাংশে বহাল রাখা হয়েছে, যা ব্যাংকগুলোর কেন্দ্রীয় ব্যাংকে অর্থ জমা রাখার ক্ষেত্রে প্রযোজ্য।
ঘোষণায় বলা হয়েছে, আগামী অর্থবছরে মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।