Web Analytics

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বাহিনী উপস্থিত ও সতর্ক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা এই কমান্ড ইউনিটটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে এ তথ্য জানায় এবং একটি ছবি শেয়ার করে।

সেন্টকম জানায়, ছবিটি একটি এফ-১৬ যুদ্ধবিমানের, যা টহল দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের আকাশে উড়ছিল। পোস্টে মার্কিন বাহিনীর সতর্কতা ও উপস্থিতি তুলে ধরা হলেও অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

আল-জাজিরা সূত্রে জানা যায়, সেন্টকমের এই পোস্ট মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর চলমান তদারকি ও প্রস্তুতির ইঙ্গিত বহন করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।