Web Analytics

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারির পরিকল্পনায় নেতৃত্ব দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রসিকিউটররা তার মৃত্যুদণ্ড চেয়েছিলেন বলে জানায় দ্য জাপান টাইমস। দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের মূল পরিকল্পনাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড। দেশটি সর্বশেষ ২০১৬ সালে মৃত্যুদণ্ড প্রদান করলেও ১৯৯৭ সালের পর থেকে কোনো মৃত্যুদণ্ড কার্যকর করেনি।

৬৫ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট ব্যর্থ সামরিক শাসন জারির প্রচেষ্টার দায়ে এই সাজা পেয়েছেন। ইউন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে আশা করা হচ্ছে, এবং আপিল আদালতের সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সুযোগও থাকবে। তিনি ইতিমধ্যে সামরিক শাসনের আদেশ দেওয়ার দায়ে শাস্তি ভোগ করছেন, পাশাপাশি আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে।

রায় ঘোষণার সময় আদালতের বাইরে শত শত ইউনপন্থি সমর্থক জড়ো হন, যা আগের মাসের আরেকটি রায়ের সময়ের তুলনায় বেশি ছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।