Web Analytics

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদীরা দেশে ফিরে আসার চেষ্টা করলে জুলাই-যোদ্ধারা তা রুখে দেবে। মঙ্গলবার বিকেলে সাভারে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, এ প্রশ্নে সরকারি ও বিরোধী দলকে এক কাতারে দাঁড়াতে হবে। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও আক্রমণাত্মক মন্তব্য করেন এবং বলেন, আওয়ামী লীগকে তিনি ফ্যাসিবাদী দল মনে করেন; তাদের ফিরে আসার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়ে মোদীর দেশে আশ্রয় নিয়েছেন।

তিনি দাবি করেন, শেখ হাসিনার বিচার হবে এবং তার বিরুদ্ধে ইতোমধ্যে দেওয়া রায় কার্যকর করা হবে। শহীদদের বাবা-মায়েরা সন্তান হত্যার বিচার দেখার অপেক্ষায় রয়েছেন বলেও তিনি মন্তব্য করেন। বিচারের পর কোনো নিরীহ ও ভালো আওয়ামী লীগ নেতাকর্মী থাকলে তারা রাজনীতি করতে পারবেন বলে তিনি উল্লেখ করেন। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আল্লাহ প্রদত্ত রাষ্ট্রব্যবস্থা কায়েমের কথাও বলেন তিনি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।