Web Analytics

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে উজিরপুর হবে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত এলাকা। তিনি আরও প্রতিশ্রুতি দেন, বেকারত্ব দূর করা হবে এবং জনগণকে সেবা পেতে আর ঘুষ বা দালালের আশ্রয় নিতে হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মারকাযুল কারীম সামেলা মাজেদ কওমি মাদ্রাসা মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিকারপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পথসভা ও উঠান বৈঠকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রফ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন মোল্লা। বরিশাল জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।