Web Analytics

সুদানের করদোফানের সুদ্রি এলাকার এক বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন বলে সোমবার (১৬ ফেব্রুয়ারি) মানবাধিকার সংস্থা ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানিয়েছে। সংস্থার তথ্য অনুযায়ী, রবিবার বাজারের ব্যস্ত সময়ে হামলাটি ঘটে এবং এতে মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়েছে। তারা সতর্ক করেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংস্থাটি বলেছে, বসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন হামলা বেসামরিক জীবনের প্রতি গুরুতর অবহেলা এবং প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকি। তারা সব পক্ষকে অবিলম্বে ড্রোন হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং দাবি করেছে, হামলাটি সেনাবাহিনীর ড্রোন থেকে হয়েছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, সেনাবাহিনী বেসামরিক স্থাপনায় হামলা চালায় না এবং এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এর এক সপ্তাহ আগে রাহাদ শহরের কাছে আরেকটি ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হন, যার মধ্যে আটজন শিশু ছিল। তার আগের দিন বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ত্রাণবাহী বহরও হামলার শিকার হয়।

২০২৩ সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা দেশজুড়ে যুদ্ধে রূপ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ সংঘাতে অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।