Web Analytics

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) যুক্তরাষ্ট্রে ইসরাইলের গুপ্তচরবৃত্তিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে দেশটিকে ‘সর্বোচ্চ’ পাল্টা গোয়েন্দা হুমকির পর্যায়ে উন্নীত করেছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। একাধিক সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতপার্থক্য বাড়ার পর এই মূল্যায়ন করা হয়।

ডিআইএর সাত পৃষ্ঠার প্রতিবেদনে ইসরাইলের মানব ও প্রযুক্তিনির্ভর গোয়েন্দা সক্ষমতাকে ‘অত্যন্ত উচ্চ’ বা ‘ক্রিটিক্যাল’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং কয়েকটি ঘটনার উল্লেখ করা হয়েছে যা পেন্টাগনের উদ্বেগ বাড়িয়েছে। ইসরাইল এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের গোয়েন্দা কার্যক্রম শত্রুদের লক্ষ্য করে পরিচালিত হয়, মিত্রদের বিরুদ্ধে নয়। পেন্টাগন মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও হোয়াইট হাউস বিষয়টিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের মতে, মিত্র দেশগুলোর মধ্যে সীমিত গোয়েন্দা তৎপরতা নতুন নয়, তবে মার্কিন কর্মকর্তারা মনে করছেন ইসরাইলের সাম্প্রতিক কর্মকাণ্ড স্বাভাবিক সীমা ছাড়িয়েছে। নতুন এই সতর্কতার ফলে মার্কিন কর্মকর্তারা ইসরাইল সফর বা বৈঠকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন, যদিও দুই দেশের গোয়েন্দা সহযোগিতা অব্যাহত রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।