Web Analytics

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের মাজাতলান শহরের এল কাস্তিয়ো কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার অঙ্গরাজ্য কর্তৃপক্ষ এ তথ্য জানায়। নিহতদের মধ্যে নয়জন কারাবন্দি এবং একজন অপ্রাপ্তবয়স্ক স্বজন ছিলেন, যিনি পরিবারের এক সদস্যের সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলেন। আহত বন্দিদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সিনালোয়া জননিরাপত্তা সচিবালয় জানিয়েছে, কারাগারের ভেতরের সংঘর্ষেই ১০ জনের মৃত্যু হয়েছে। জননিরাপত্তা সচিব সিনুহে তেলেস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও বার্তায় নিহতদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক এক দর্শনার্থী থাকার বিষয়টি নিশ্চিত করেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল কারাগারে অভিযান চালিয়েছে।

কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে, তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনো কারাগারে অবস্থান করছেন। নিহতদের পরিবারের সঙ্গে সমাজকল্যাণ বিভাগের কর্মীরা যোগাযোগ করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং অন্য বন্দিরা নিরাপদে আছেন। কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘাতের সঙ্গে এ সহিংসতার যোগ আছে কি না, কর্মকর্তারা তা জানাননি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।