Web Analytics

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ফ্যাসিবাদ ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে সরকারি দল, বিরোধী দল এবং সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার কুমিল্লার লাকসামের পাশাপুরে আবুল কালাম হাই স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, বাংলাদেশে দ্বিতীয়বার কোনো ফ্যাসিস্টের উত্থান দেখতে চান না তিনি। দেশের মানুষ দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও আগুন সন্ত্রাসের ইতিহাসে ফিরে যেতে চায় না বলেও তিনি মন্তব্য করেন। ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের উৎপাত বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি দল, বিরোধী দল, তরুণ সমাজ ও আগামী প্রজন্মকে একসঙ্গে এসব তৎপরতা প্রতিহত করতে হবে।

প্রতিমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা, কেয়ার গিভিং ও মোবাইল সার্ভিসিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে ঋণের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি জানান। এ উদ্যোগে মানুষকে উদ্বুদ্ধ করতে স্থানীয় পর্যায়ে সভা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।