Web Analytics

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলের প্রতীক ‘ধানের শীষ’ চুরি হয়ে গেছে। বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। এনসিপির কৃষি সেল আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, ভাসানী কৃষিনির্ভর রাজনীতির সূচনা করেছিলেন, কিন্তু এখন সেই প্রতীক ও তার ভাবনা হারিয়ে গেছে।

কৃষি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ধান এখন ব্যবসায়ী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সরকারের বিভিন্ন কার্ড প্রকল্পের সমালোচনা করে বলেন, এসব ব্যর্থ হলে এনসিপি ‘লাল কার্ড’ দেখাবে। সেমিনারে কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম, গোলাম মর্তুজা সেলিম, ড. আতিক মুজাহিদ ও সারোয়ার তুষারসহ অন্যান্য বক্তারা বন্যা ও সেচ সংকটে ধান উৎপাদন হ্রাস, সরকারি ধান কেনায় সিন্ডিকেটের প্রভাব এবং আগাম আবহাওয়ার সতর্কতা না দেওয়ার বিষয়গুলো তুলে ধরেন।

বক্তারা সতর্ক করেন, ধান উৎপাদনে ব্যাঘাত ঘটলে তা খাদ্য নিরাপত্তা, অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।