Web Analytics

২০২৬-২৭ শিক্ষাবর্ষে মিসরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউটে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তি দেবে মিসর সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং মাস্টার্স পর্যায়ে ছয়টি বৃত্তি রয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করেছে। ৩ নভেম্বর থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে এবং ১৭ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।

অনলাইন আবেদনের পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপি জমা দিতে হবে ১৮ নভেম্বর ২০২৬ বিকাল সাড়ে ৩টার মধ্যে। প্রার্থী নির্বাচনে আরবি ভাষার দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং এ বিষয়ে সনদধারীরা অগ্রাধিকার পেতে পারেন। প্রয়োজনীয় নথির মধ্যে সত্যায়িত শিক্ষাগত সনদ, জন্মনিবন্ধন, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সনদ, নেগেটিভ পিসিআর সনদ ও ছবি রয়েছে।

কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষের নির্ধারিত বাক্সে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পরে বা অন্য কোথাও জমা দেওয়া আবেদন বিবেচিত হবে না। অন্য সরকারি বৃত্তির জন্য ইতিমধ্যে মনোনীত শিক্ষার্থীদের এই বৃত্তিতে আবেদন না করতে বলেছে মন্ত্রণালয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।