Web Analytics

কারারুদ্ধ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যমের নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

এনসিপি বলেছে, মাচরাঙা টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যম নূরকে ‘সংস্কৃতিকর্মী’ বা ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ পরিচয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে। দলের অভিযোগ, হত্যা ও দুর্নীতির মামলায় কারারুদ্ধ নূর ফ্যাসিবাদী ব্যবস্থার দীর্ঘদিনের সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি ছিলেন। তাদের মতে, সংস্কৃতি শুধু শিষ্টাচার নয়, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী বয়ান তৈরিরও বড় হাতিয়ার হতে পারে।

দলটি অভিযোগ করেছে, গণহত্যা ও রাষ্ট্রীয় গুমের মতো গুরুতর অপরাধের অভিযোগে কারারুদ্ধ নূরকে ইতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। এনসিপি সংশ্লিষ্ট গণমাধ্যমকে রাজনৈতিক অপরাধী ও ফ্যাসিবাদের দোসরদের অপরাধ লঘু করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের প্রতি জবাবদিহি নিশ্চিত ও এ ধরনের প্রবণতা ঠেকাতে অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের দাবি জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।