Web Analytics

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির পরিচিত প্রতীক যথাক্রমে গাধা ও হাতি। নির্বাচনি প্রচার, রাজনৈতিক কার্টুন এবং দলীয় প্রচারসামগ্রীতে এই দুই প্রাণীর ছবি দেখা যায়। উনিশ শতকের রাজনৈতিক কার্টুনশিল্পী টমাস নাস্ট এই প্রতীকগুলোর সঙ্গে দুই দলের সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি ১৮৬২ থেকে ১৮৮৬ সাল পর্যন্ত হার্পারস উইকলিতে কাজ করেন।

১৮৭৪ সালে নাস্টের আঁকা ‘থার্ড টার্ম প্যানিক’ কার্টুন রিপাবলিকানদের সঙ্গে হাতির সম্পর্ককে জনপ্রিয় করে। ওই সময় প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্র্যান্ট তৃতীয় মেয়াদে নির্বাচন করতে পারেন—এমন গুঞ্জন ছিল। স্বৈরশাসনের আশঙ্কাকে ব্যঙ্গ করে আঁকা কার্টুনে ‘দ্য রিপাবলিকান ভোট’ লেখা একটি আতঙ্কিত ও দিশাহারা হাতি দেখা যায়। তবে নাস্টের আগেও রিপাবলিকান প্রচারসামগ্রীতে হাতির ব্যবহার ছিল।

ডেমোক্র্যাটদের সঙ্গে গাধার সম্পর্ক শুরু ১৮২৮ সালের নির্বাচনে অ্যান্ড্রু জ্যাকসনকে ‘জ্যাকঅ্যাস’ বলে বিদ্রূপ করার মাধ্যমে। জ্যাকসন সেই বিদ্রূপকে প্রচারে কাজে লাগান। পরে নাস্ট দুই প্রাণীকে ব্যবহার করে দলীয় নেতা, বিশৃঙ্খলা ও দুর্নীতির সমালোচনা করেন। রিপাবলিকানরা হাতিকে আনুষ্ঠানিক প্রতীক করেছে, আর ডেমোক্র্যাটরা আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও গাধা নিয়মিত ব্যবহার করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।