Web Analytics

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন হিন্দুত্ববাদের উগ্রতার বহিঃপ্রকাশ। শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন। কাইয়ূম বলেন, সারাবিশ্বে মুসলমানরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় বিধিবিধান পালন করে আসছে, কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে মুসলমানরা নিজেদের পিতৃভূমিতেও নিরাপদ নয়।

তিনি অভিযোগ করেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি নেতাকর্মীরা মুসলমানদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে, মসজিদে নামাজ পড়তে বাধা দিচ্ছে এবং পবিত্র স্থানগুলোকে রণাঙ্গনে পরিণত করছে। কাইয়ূম জাতিসংঘকে এসব মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম বিশ্বের নেতাদের নরেন্দ্র মোদীর শাস্তি দাবি এবং ওআইসির সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে ভারতে মুসলিম নির্যাতন বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সভাটি পরিচালনা করেন নগর সেক্রেটারি আবদুল আউয়াল মজুমদার এবং এতে দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।