Web Analytics

ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা ইসরাইলের জন্য কোনোভাবেই বাধ্যতামূলক নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরাইল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, যুক্তরাষ্ট্রের অধীন নয়। তিনি আরও জানান, ইসরাইল এমন কোনো চুক্তির অংশ হবে না যা তার নিরাপত্তা নিশ্চিত করে না।

বেন-গভিরের মতে, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র ও ভেঙে দেওয়া ছাড়া ইসরাইলের সম্মত হওয়া উচিত নয়। তিনি বলেন, ইসরাইলি বাহিনী যে এলাকাগুলো দখল করেছে এবং সন্ত্রাসী অবকাঠামোমুক্ত করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করা উচিত নয়। তিনি সতর্ক করেন, উত্তরাঞ্চলের সীমান্তে হাজার হাজার সশস্ত্র যোদ্ধা অবস্থান করলে ইসরাইল সেই পরিস্থিতিতে ফিরে যেতে পারবে না এবং কোনো হামলা হলে নীরব থাকবে না।

তার এই মন্তব্য যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ও লেবানন সীমান্তে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তির ইঙ্গিত দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।