Web Analytics

নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার কেজি মানবদেহের জন্য ক্ষতিকর গুড় জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় হুসেন আলীর মালিকানাধীন গুড় তৈরির কারখানায় মানবদেহের জন্য ক্ষতিকর ও ভেজাল গুড় পাওয়া যায়। অভিযানের সময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিক হুসেন আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা ভেজাল গুড় বিধি অনুযায়ী জনসমক্ষে ধ্বংস করা হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।