Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার হবে। বৃহস্পতিবার রাজধানীর ডেমরায় শামসুল হক খান স্কুল প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, শিক্ষা, প্রযুক্তি ও অন্যান্য বহুমুখী খাতে সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হতে পারে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে শিক্ষাসহ বিভিন্ন খাতের উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বেইজিং এগ্রিমেন্ট শিক্ষা সহায়তার পথ সম্প্রসারিত করেছে। লিউ হাইশিং বলেন, স্মার্ট ক্লাসরুমের উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সহায়তা করবে এবং এটি চীন, চীনা জনগণ ও কমিউনিস্ট পার্টির বন্ধুত্বের নিদর্শন।

চীনের কমিউনিস্ট পার্টি ২৮টি ক্যাটাগরিতে উপকরণ দিয়েছে। এর মধ্যে দুটি স্মার্ট ক্লাসরুম, ৫০টি ডেস্কটপ কম্পিউটার, ৪৮ সেট শিক্ষার্থী ডেস্ক-চেয়ার এবং একটি হুয়াওয়ে স্মার্টবোর্ড রয়েছে। এছাড়া চার সেট এয়ার কন্ডিশনার, গরম পানির পাত্র, পেন্সিল বক্স, নোটবুক ও খেলাধুলার সামগ্রী দেওয়া হয়। উদ্যোগটি ডিজিটাল শিক্ষা, চীনা ভাষা শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর পাঠদান এগিয়ে নিতে সহায়তা করবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।