Web Analytics

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৬ সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর আর্থিক সূচকে অবনতি ঘটেছে। এ সময় খাতটির আমানত প্রায় ২ হাজার ৫৬৯ কোটি টাকা এবং বিনিয়োগ ১৭৬ কোটি টাকা কমেছে। জানুয়ারি শেষে মোট আমানতের পরিমাণ দাঁড়ায় ৪ লাখ ৭৩ হাজার ৬৫৭ কোটি টাকা, যা ডিসেম্বরের তুলনায় ০.৫৭ শতাংশ কম। তবে এক বছর আগের তুলনায় আমানত বেড়েছে ৯.৩৪ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ১০টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকের আমানত ৪ লাখ ৪ হাজার ২৩ কোটি টাকা, প্রচলিত ব্যাংকের ইসলামী শাখায় ৪২ হাজার ৬২৩ কোটি এবং ইসলামী উইন্ডোতে ২৬ হাজার ১০ কোটি টাকা। জানুয়ারিতে ইসলামী ব্যাংকগুলোর বিনিয়োগ স্থিতি দাঁড়ায় ৫ লাখ ৮৪ হাজার ৫৭৪ কোটি টাকা, যা ডিসেম্বরের তুলনায় সামান্য কম হলেও বছরে ১১ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে রেমিট্যান্স আহরণ প্রায় ৭ শতাংশ এবং রপ্তানি আয় ৪ শতাংশ কমেছে, তবে আমদানি বেড়েছে ১৬ শতাংশের বেশি।

খাত-সংশ্লিষ্টদের মতে, একীভূত হওয়া ব্যাংকগুলো গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু করায় অনেকেই অর্থ তুলে নিচ্ছেন, ফলে আমানত কমেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।