Web Analytics

ভারতের নির্বাচন কমিশন ও প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে বিক্ষোভ করেছেন ইউটিউবার ধ্রুব রাঠিসহ একাংশ প্রবাসী ভারতীয়। মহাত্মা গান্ধীর ভাস্কর্যের কাছে আয়োজিত কর্মসূচিতে কুমারের পদত্যাগ দাবি করা হয়। ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের যুব শাখার উদ্যোগে হওয়া এ বিক্ষোভে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলা হয়।

কর্মসূচিটিতে সেভ ডেমোক্রেসি, স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার ব্রিটেন শাখা এবং সাউথ এশিয়া সলিডারিটি গ্রুপসহ কয়েকটি ছাত্র ও প্রবাসী সংগঠন সমর্থন দেয়। বিক্ষোভকারীরা পোস্টার ও পতাকা বহন করেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ ও ‘বন্দে মাতরম’ স্লোগান দেন এবং ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। তাদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে।

ধ্রুব রাঠি বলেন, তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ চান না; লন্ডনে তিনি ভারতীয় ও প্রবাসীদের সঙ্গে কথা বলতে এসেছেন। তিনি দাবি করেন, দিল্লির বিক্ষোভ ঠেকাতে ৩৫ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন এবং ৭ হাজারের বেশি মানুষকে আটক করা হয়েছিল। একই স্থানে আরেকটি দল তার বক্তব্যের বিরোধিতা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে স্লোগান দেয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।