Web Analytics

জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে স্থানীয় বাসিন্দারা সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সঙ্গে রাতদিন পাহারা দিচ্ছেন। রোববার রাত থেকে শুরু হওয়া এই যৌথ টহল কার্যক্রমে স্থানীয়রা স্বেচ্ছায় অংশ নিচ্ছেন। কয়েকদিন ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে বলে জানা গেছে। এ অবস্থায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করে এবং সীমান্তে নজরদারি জোরদার করে।

পার রামরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জে. কে. সেলিম মিয়ার উদ্যোগে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হয়। পরে গ্রাম পুলিশ, আনসার ও স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে রাতভর পাহারায় অংশ নেন। স্থানীয়রা জানান, দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় তারা স্বেচ্ছায় বিজিবিকে সহযোগিতা করছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান বলেন, স্থানীয়রা বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারি চালাচ্ছেন এবং সীমান্ত সুরক্ষায় সহযোগিতা করছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।