Web Analytics

যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন স্থানীয় ও অঙ্গরাজ্য পর্যায়ের পদে জয় পেয়েছেন ১৮ ও ১৯ বছর বয়সি কয়েকজন প্রার্থী। তাঁদের মধ্যে আছেন ম্যাসাচুসেটসের প্রতিনিধি পরিষদের সদস্য ড্যানিয়েল ড্যারিস-ও'কনর, নিউ জার্সির স্কুল বোর্ড সদস্য সুকাইনা তেহফা, কেন্টাকির মাটি ও পানি সংরক্ষণ বোর্ড সদস্য জ্যারেট হার্ডিন, ইলিনয়ের কাউন্টি বোর্ড সদস্য বেন অ্যাকারম্যান এবং অ্যারিজোনার মারিকোপা কাউন্টি সুপিরিয়র কোর্টের ক্লার্ক সেবাস্টিয়ান মাত্তা।

১৯ বছর বয়সি ডেমোক্র্যাট ড্যানিয়েল ম্যাসাচুসেটসের ২২তম মিডলসেক্স জেলা থেকে ১৬ বছর দায়িত্বে থাকা ৪৪ বছর বয়সি রিপাবলিকান মার্ক লোমবার্ডোকে হারিয়েছেন। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী সুকাইনা গুটেনবার্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে শহরটির সর্বকনিষ্ঠ স্কুল বোর্ড সদস্য হয়েছেন। অ্যারিজোনায় মাত্তা সাবেক রিপাবলিকান স্টেট সিনেটর জেফ ডায়ালকে হারিয়ে ৫৩ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

ফিউচার ককাসের তথ্য অনুযায়ী, কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী জেন-জি প্রার্থীর সংখ্যা ২০২৪ সালের ৬০ থেকে ২০২৬ সালে ১১৭-তে উঠেছে। বিশ্লেষকেরা তরুণদের সিদ্ধান্ত গ্রহণে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষার কথা বললেও অর্থ সংগ্রহ, অভিজ্ঞতার ঘাটতি, দলীয় সমর্থন ও ভোটারদের আস্থা অর্জনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।