Web Analytics

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে করা রিট খারিজের হাইকোর্ট আদেশের বিরুদ্ধে আপিল করেছেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। তিনি বুধবার, ১৯ আগস্ট ২০২৬ এ তথ্য জানান। বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার, ১৮ আগস্ট রিটটি খারিজ করেন।

ইউনুছ আলী আকন্দ গত বৃহস্পতিবার, ১৩ আগস্ট রিটটি দায়ের করেন। এতে আইন সচিব, সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।

রিটকারীর দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না এবং এতে তাঁদের গণতান্ত্রিক অধিকার বাধাগ্রস্ত হয়। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট, জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হওয়ার কথা। নির্বাচন কমিশন দুই প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে এবং জানিয়েছে, নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।