Web Analytics

বাংলাদেশসহ বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। রাষ্ট্রপতি শ্রমজীবী মানুষের অবদানকে দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি বলেন, শ্রমিক-মালিক সুসম্পর্ক ও পেশাগত স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে বাংলাদেশকে একটি মানবিক ও ন্যায়নিষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিয়মিত মজুরি পর্যালোচনার মাধ্যমে নারী-পুরুষ সমান মজুরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। তিনি আরও জানান, প্রবাসী শ্রমিকদের অর্থনৈতিক সুরক্ষার জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো বক্তব্য দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।