Web Analytics

নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পুলিশ ৬৮ জনকে আটক করেছে। বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকানো এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বুধবার এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়েছে। বাকি ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। সুধারাম মডেল থানায় ১১ জন আটক হন, যাঁদের দুজন নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সোনাইমুড়ী থানায় আটক ১১ জনের মধ্যে ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

কোম্পানীগঞ্জে ২১ জন, বেগমগঞ্জ মডেল থানায় পাঁচজন, চরজব্বরে ছয়জন, চাটখিলে আটজন এবং কবিরহাটে ছয়জনকে আটক করে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার বলেন, কিশোর গ্যাং ঠেকাতে নিয়মিত অভিযান চলবে। অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের মানুষকে নিয়ে সচেতনতা এবং সামাজিক প্রতিরোধমূলক কার্যক্রমও অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।