Web Analytics

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ আগামী রোববার ৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে। বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত এবং শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়েছে। শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আহ্বায়ক মো. হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ও জাতীয়তাবাদী শ্রমিকদল এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছে।

সংগঠনের চার দফা দাবির মধ্যে রয়েছে ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি লিজ না দেওয়া, বন্দর চেয়ারম্যান এম মনিরুজ্জামানকে অপসারণ, শাস্তিপ্রাপ্ত কর্মচারীদের পুনর্বহাল এবং আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলা না করা। এর আগে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনার পর শ্রমিকরা দুদিনের জন্য অবরোধ স্থগিত করেছিল, কিন্তু ১৫ শ্রমিকের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির পর তারা পুনরায় আন্দোলনে ফেরে।

সংগ্রাম পরিষদ জানিয়েছে, ৯৬ ঘণ্টার কর্মবিরতির পরও সরকার কোনো সমাধানমূলক উদ্যোগ নেয়নি, ফলে দেশের প্রধান সমুদ্রবন্দর আবারও অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।