Web Analytics

কালীপূজা ও দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী দাবি করেছেন, বাজি ফাটালে শরীরের বিভিন্ন রোগব্যাধি সেরে যায়। টালিগঞ্জের একটি কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বক্তব্য দেওয়ার সময় তার সামনে বিকট শব্দে একটি বাজি ফেটে ওঠে। এতে বিচলিত না হয়ে তিনি বক্তব্য চালিয়ে যান এবং হাসিমুখে বলেন, বাজি ফাটালে বিভিন্ন রোগ সেরে যায়। বাজি ফাটানোর পক্ষে অবস্থান নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাজি ফাটানোর কথা বলেছেন। তার ভাষ্যে, বাজি ছাড়া কালীপূজা সম্পূর্ণ হয় না।

তবে পাপিয়া অধিকারী পুলিশ ও প্রশাসনের নির্দেশনা এবং প্রচলিত নিয়মকানুন মেনে বাজি ফাটানোর কথাও বলেন। এর আগে মুখ্যমন্ত্রী শব্দদূষণ নিয়ন্ত্রণ, আইন মেনে বাজি ফাটানো এবং পরিবেশবান্ধব বা সবুজ বাজি ব্যবহারের আহ্বান জানিয়েছিলেন। পাপিয়ার রোগ সারানোর দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি উল্লেখ না থাকায় এ বিষয়ে প্রশ্ন উঠেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।