Web Analytics

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্প স্পেনের অবস্থানের কারণে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দেন। এর জবাবে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে সানচেজ বলেন, মানবজাতির বড় বিপর্যয় এভাবেই শুরু হয় এবং কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না।

মধ্যপ্রাচ্যের ইস্যুতে দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সানচেজ এর আগে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলাকে বেপরোয়া ও অবৈধ বলে সমালোচনা করেন এবং স্পেনের নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করে তেহরানে মার্কিন অভিযান চালানো ঠেকিয়ে দেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এই বিরোধ পশ্চিমা মিত্রদের মধ্যে মধ্যপ্রাচ্য নীতি ও নিরাপত্তা কৌশল নিয়ে নতুন বিভাজন তৈরি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।