Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নিবন্ধন ছাড়া পরিচালিত দেশের সব কিন্ডারগার্টেন স্কুল নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না নিলে ২০২৮ সালের মধ্যে বন্ধ করে দেওয়া হবে। বুধবার বিকেলে চট্টগ্রামের পিটিআই কনফারেন্স হলে প্রাথমিক শিক্ষার রূপান্তর ও কর্মপরিকল্পনা বিষয়ক দিনব্যাপী কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং এসব প্রতিষ্ঠানকে সরকারি নিয়ম-নীতির আওতায় আনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জনবল সংকট দূর করতে সরকার কাজ করছে বলে জানান তিনি।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন একটি সমন্বিত নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এতে শিক্ষকদের পদোন্নতি, বেতন কাঠামো ও দায়িত্বের পরিধি পুনর্নির্ধারণসহ বিভিন্ন বিষয় থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আয়োজিত কর্মশালায় বিভাগের ৩০০ জন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ববি হাজ্জাজ।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।