Web Analytics

গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যমতে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী ২৩ জুনকে কেন্দ্র করে দেশজুড়ে অস্থিরতা ও নাশকতার পরিকল্পনা করছে। ঢাকাসহ সাভার ও চট্টগ্রামে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও হামলার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্টের চেষ্টা চলছে বলে জানা গেছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাজধানীর অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ছাত্রলীগ, যুবলীগ ও কৃষক লীগের সাবেক নেতাসহ ১৬ জন ব্যক্তি এই পরিকল্পনার সমন্বয় করছেন, আর এক কাউন্সিলরকে প্রধান অর্থদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ঢাকাসহ চট্টগ্রাম ও মেহেরপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা মূল নাশকতার মহড়া হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি গাইবান্ধার পলাশবাড়ীতে রামমন্দির ইস্যু উসকে ধর্মীয় উত্তেজনা সৃষ্টির চেষ্টাও চলছে।

পুলিশ জানিয়েছে, রাজধানীর প্রতিটি প্রবেশমুখে তল্লাশি চৌকি বসানো হয়েছে এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। কোনো নিষিদ্ধ সংগঠন যেন রাজপথে নামতে না পারে, সে জন্য শূন্যসহনশীলতা নীতি গ্রহণ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।