Web Analytics

আগামীকাল কলম্বোয় মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। এর আগে ভারতের আধিপাত্য ও আইসিসির দ্বৈতনীতির প্রতিবাদে পাকিস্তান ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল। তবে লাহোরে আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ত্রিপক্ষীয় বৈঠকের পর পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করে। বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইসিসির সাবেক মিডিয়া ম্যানেজার ও পাকিস্তানি সাংবাদিক সামি উল হাসান বলেন, ক্রিকেটের স্বার্থেই ভারত-পাকিস্তান ম্যাচ জরুরি।

বাংলাদেশের অনুরোধে আইসিসি ম্যাচ ভেন্যু ভারত থেকে শ্রীলঙ্কায় সরায়নি, ফলে বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় এবং তাদের জায়গায় স্কটল্যান্ড অংশ নেয়। লাহোর বৈঠকে নিশ্চিত হয়, বাংলাদেশ কোনো শাস্তির মুখে পড়বে না এবং ২০৩১ সাল পর্যন্ত আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাবে। সামি উল হাসান জানান, আইসিসির ইতিবাচক ভূমিকা ও বিসিবি-পিসিবির সহযোগিতায় এই সমাধান সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে আইসিসি বড় আর্থিক ক্ষতির মুখে পড়ত এবং ছোট দেশগুলো আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হতো।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।