Web Analytics

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের হামলার দাবির পর বন্ধ থাকা সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল রোববার থেকে পুনরায় চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় ১ নম্বর টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ ফ্লাইট এবং ২ নম্বর টার্মিনাল দিয়ে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া যাত্রী বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর থেকে নতুন ব্যবস্থা কার্যকর হবে। বুকিং ও ফ্লাইটের অবস্থা যাচাইয়ের জন্য যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। হুথিরা এর আগে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলার দাবি করে।

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ইয়ানবুতে আরামকোর স্থাপনা, রাবিগ তেল শোধনাগার, পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর ও খামিস মুশাইত বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করার দাবি করেন। নিরাপত্তা পরিস্থিতির কারণে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াদ ও দাম্মামগামী ফ্লাইট ৭ নভেম্বর পর্যন্ত এবং জেদ্দাগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।