Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট তেল পরিবহন কার্যক্রম সম্পর্কে তথ্য দিলে ১৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রামের এক বিবৃতিতে জানানো হয়, আইআরজিসির তেল চালান, এসব তথাকথিত অবৈধ তেল পরিবহনে ব্যবহৃত ট্যাংকার বা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য দিতে আহ্বান জানানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের দাবি, আইআরজিসি বিভিন্ন গোপন নেটওয়ার্ক ও মধ্যস্থতাকারীর মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে।

অন্যদিকে তেহরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়ে তাদের জ্বালানি রপ্তানি কার্যক্রম চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।