Web Analytics

ঢাকায় অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, গত এক মাস ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ ঘটাচ্ছে। তারা অভিযোগ করেন, ভারত বন্দিবিনিময় চুক্তি ও নাগরিকত্ব যাচাইয়ের মতো বৈধ প্রক্রিয়া এড়িয়ে অবৈধভাবে সীমান্তে মানুষ ঠেলে দিচ্ছে, যা সৎ প্রতিবেশীসুলভ আচরণ নয় এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।

নেতৃবৃন্দ বলেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কোনো একতরফা পুশইন ব্যবস্থা মেনে নিতে পারে না। তারা ভারতের প্রতি বিদ্যমান চুক্তিগুলোর প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দৃঢ় কূটনৈতিক অবস্থান নিতে বলেন। প্রয়োজনে আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপনের পরামর্শ দেন। একই সঙ্গে সীমান্তে বিজিবির তৎপরতার প্রশংসা করেন।

বৈঠকে আরও বলা হয়, দেশে হত্যাকাণ্ড, ধর্ষণ, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইসহ অপরাধ বৃদ্ধি পাচ্ছে, দ্রব্যমূল্য ও লোডশেডিং বেড়েছে এবং ব্যাংকিং খাতে অস্থিরতা দেখা দিচ্ছে। এসব সমস্যা থেকে মুক্তির জন্য জাতীয় ঐক্যের আহ্বান জানানো হয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।