Web Analytics

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, এসব কথিত অপরাধের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

ওআইসি জানায়, অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বসতি স্থাপনকারীরা নিয়মিত হামলা চালাচ্ছে। তারা গাড়িতে আগুন দিচ্ছে, বাড়িঘর ও গ্রামে হামলা করছে এবং ফিলিস্তিনিদের বাড়ির দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখছে। সংস্থাটি এসব হামলাকে সংগঠিত সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছে এবং বলেছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়।

সংস্থাটির ভাষ্য অনুযায়ী, এসব হামলা ঔপনিবেশিক বসতি স্থাপন, ভূখণ্ড দখল, জাতিগত নির্মূল ও ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পিত নীতির অংশ। ওআইসি বলেছে, ইসরাইলি দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরাইলকে জবাবদিহির আওতায় আনা এবং জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।