ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলি আবদুল্লাহি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, যেকোনো আগ্রাসন বা বর্বরতার চূড়ান্ত ও বিধ্বংসী জবাব দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি যুক্তরাষ্ট্রকে ‘মহা শয়তান’ এবং ‘অপরাধী, বিশ্বাসঘাতক ও প্রতারক শত্রু’ হিসেবে আখ্যা দেন।
আবদুল্লাহি বলেন, সশস্ত্র বাহিনী, জনগণ ও রাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা হবে। তিনি অঙ্গীকার করেন যে অতীতের যুদ্ধগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রকে আরও বড় মূল্য দিতে বাধ্য করা হবে। তাঁর দাবি, সামরিক সংঘাতে ধারাবাহিক ব্যর্থতার পর শত্রুপক্ষ এখন জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই দেশের দক্ষিণ থেকে উত্তর এবং পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সাহসী জনগণের শান্তি ও নিরাপত্তার দৃঢ় ভিত্তি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।