Web Analytics

ভারতের কাশ্মীরে এক পুলিশ সদস্য নিহতের পর ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযানে প্রায় দুই হাজার মানুষকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদে সহায়তাকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই অভিযানের উদ্দেশ্য। বুধবার দুপুরে অনন্তনাগের এক ব্যস্ত বাজার এলাকায় দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ সদস্য আশিক হুসেইন কুরেশি।

পুলিশের তথ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীনগরসহ বিভিন্ন জেলায় একযোগে অভিযান চালানো হয়। এর মধ্যে শ্রীনগরে প্রায় ৭০০, বুদগামে ২০০, বারামুলায় ১৭৮ ও গান্দেরবালে ১০০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই চলছে। তদন্তে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে পদক্ষেপ নিচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।