Web Analytics

মানিকগঞ্জের হরিরামপুরের লেছড়াগঞ্জ বালুমহাল মাত্র তিন কোটি ৪০ লাখ টাকায় ইজারা পেয়েছে খান এন্টারপ্রাইজ। সরকারি নির্ধারিত মূল্য ছিল সাত কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮০ টাকা। প্রতিষ্ঠানটির মালিক মো. বিল্লাল হোসেন খান আজিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলী আকবর খানের ভাতিজা। বিষয়টি নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা চলছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দরপত্র তিন দফায় আহ্বান করা হয়। প্রথম দুই দফায় দর সরকারি মূল্যের তুলনায় অনেক কম থাকায় বাতিল করা হয়। তৃতীয় দফায় সর্বোচ্চ দর তিন কোটি ৪০ লাখ টাকা ওঠে এবং খান এন্টারপ্রাইজ ইজারা পায়। স্থানীয়দের অভিযোগ, বালুমহালটি দীর্ঘদিন ধরে প্রভাবশালী আওয়ামী পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ দরদাতাকেই ইজারা দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ, পুরো প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে পরিচালিত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।