Web Analytics

‘ফিউচার ওয়ারস’ শীর্ষক একটি নিবন্ধে বলা হয়েছে, ভবিষ্যতের যুদ্ধ আর শুধু সেনাবাহিনীর মুখোমুখি লড়াই, ট্যাংক বা প্রচলিত সামরিক সরঞ্জামে সীমিত থাকবে না। সাইবার হামলা, অর্থনৈতিক চাপ, সামাজিক যোগাযোগমাধ্যমে মনস্তাত্ত্বিক প্রচারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংক্রিয় অস্ত্র, উন্নত ক্ষেপণাস্ত্র ও সামরিক ড্রোন যুদ্ধের প্রধান হাতিয়ার হয়ে উঠছে। এতে যুদ্ধ আরও জটিল, প্রাণঘাতী ও নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকিপূর্ণ হচ্ছে।

নিবন্ধটি গত বছরের চার দিনের ভারত-পাকিস্তান সামরিক সংঘাত এবং চলতি বছরের যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধকে বদলে যাওয়া যুদ্ধের উদাহরণ হিসেবে তুলে ধরেছে। এতে দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট যোগাযোগ, ইনফ্রারেড সেন্সর, ড্রোন, রোবটিক ব্যবস্থা ও এআইনির্ভর মানববিহীন আকাশযানের ব্যবহার বাড়ার কথা বলা হয়েছে। এসব প্রযুক্তি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, লক্ষ্য শনাক্ত ও অনুসরণ, সরঞ্জাম পরিবহন, মাইন অপসারণ এবং ড্রোনের ঝাঁক দিয়ে সমন্বিত হামলায় ব্যবহৃত হতে পারে।

স্বয়ংক্রিয় অস্ত্র পরিস্থিতির প্রেক্ষাপট বা মানবিক বিবেচনা বুঝতে না পারায় বেসামরিক ক্ষতি, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন এবং দায় নির্ধারণের জটিলতার ঝুঁকি বাড়তে পারে বলে নিবন্ধে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতের ভয়াবহ যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার এবং সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মানভিত্তিক নতুন বৈশ্বিক সমঝোতার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।